বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত

ডেস্ক রিপোর্ট।।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় বিস্ফোরণের ঘটনায় একজন শ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রোম্মান (২০) সিলেটের সাহেববাজার এলাকার বাসিন্দা। গুরুতর আহত অপর যুবক এনামুল মহালদি এলাকার বাসিন্দা। আহতদের দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তবে রোম্মান হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফ আহমদ।

বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদ জানান, মেরামতের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, “এটি একটি রুটিন কাজ ছিল। হঠাৎ বিস্ফোরণের কারণে দুইজন আহত হন, তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”

পরিচালক আরও বলেন, দুর্ঘটনায় বিমানবন্দর বা বিমান কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। এটি একটি দুঃখজনক ঘটনা এবং আহতদের দ্রুত সেরে ওঠার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন