কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে জুয়ার আসরে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) রাতের এ অভিযানে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামও জব্দ করা হয়।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলায় লিপ্ত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ৩৯ হাজার ৯২০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি।
-
সানোয়ার হোসেন (২৮) – জামায়াতে ইসলামীর নয়ারহাট ইউনিয়ন সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য
-
মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭) ও সুমন (২৬)
ওসি জানান, আটক ব্যক্তিদের রোববার আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলবে বলে তিনি উল্লেখ করেন।
চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন,
“দলীয় পরিচয় থাকলেও কেউ খারাপ কিছু করলে আমরা তার জায়গায় নতুন মানুষ বসাব।”

