বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রশিক্ষণ নেওয়া ২৬ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর বসুন্ধরা কেবি কনভেনশন হলে আয়োজিত আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান।

তিনি জানান, ঘটনাটি ঘিরে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিএমপি জানায়, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের আরও ২১ নেতাকর্মীকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে।

তালেবুর রহমান বলেন,

“রাজধানীর বিভিন্ন সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সিটিটিসি, গোয়েন্দা বিভাগ ও সাদা পোশাকের সদস্যদের মাধ্যমে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।”

ডিএমপি সূত্র বলছে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের ঝুঁকি বিবেচনায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন