বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম বিমান

ডেস্ক রিপোর্ট।।

অবশেষে বাস্তবতার মুখ দেখলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। দীর্ঘ প্রতীক্ষার পর আজ সেখানে প্রথমবারের মতো যাত্রীবাহী উড়োজাহাজের পরীক্ষামূলক অবতরণ সম্পন্ন হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (VDGS) এবং বোর্ডিং ব্রিজ, যা দেশের বিমান চলাচলে এক প্রযুক্তিগত মাইলফলক।

রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইট—একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার—সকাল ১০টার কিছু আগে তৃতীয় টার্মিনালে অবতরণ করে। এর মাধ্যমে দেশের বিমানবন্দরের আধুনিকায়নে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।

ফ্লাইটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন ও ফার্স্ট অফিসার তাহসিন। পরীক্ষামূলক অবতরণ শেষে টার্মিনালে চালানো হয় VDGS, বাহ্যিক বিদ্যুৎ সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণ এবং পানি সরবরাহব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা।

বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, টার্মিনাল ৩ যাত্রী গ্রহণে পুরোপুরি প্রস্তুত। এটি চালু হলে বছরে প্রায় ২ কোটির বেশি যাত্রী সেবা নিতে পারবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন