দীর্ঘ আন্দোলনের স্মৃতি জাগিয়ে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পাঠ শুরু করেন।
বিক্ষোভ আর গণআন্দোলনের এক বছর পূর্তি আজকের এই দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী ‘৩৬ জুলাই’ পালিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক দিনে।
গত বছরের ৫ আগস্ট এক তীব্র জনস্বার্থ আন্দোলনের কারণে দীর্ঘ সময়ের কঠোর কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। আজকের দিনে সেই আন্দোলনের স্মৃতি এবং জাতির বিজয় গাঁথা স্মরণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রোন শোসহ আয়োজন করা হয়েছে।
তবে হঠাৎ বৃষ্টির বাগড়ায় কিছুটা ছন্দপতন হয় উৎসবে। বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে রাস্তার ধারে দাঁড়িয়ে গান, স্লোগান আর একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে উৎসবম

