বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে তার ভাষণ শুরু হয়, যা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত হয়।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, “জাতিকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে এই ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের মূল আয়োজনে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন ড. ইউনূস। ঐ ঘোষণাপত্রে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পটভূমি, রাজনৈতিক সংকট ও ভবিষ্যৎ সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়।

এই আয়োজনে উপস্থিত ছিল অভ্যুত্থানে শরিক বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক পক্ষসমূহ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদল অনুষ্ঠানে যোগ দেয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন