সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

দুর্গা পূজায় ইলিশ চেয়ে ভারতের অনুরোধ, পর্যালোচনায় বাংলাদেশ সরকার

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশে ইলিশের বাজার চড়া থাকলেও আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ইলিশ রপ্তানির জন্য অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে পর্যালোচনা চলছে।

গত ২৯ জুলাই পশ্চিমবঙ্গের ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বরাবর একটি চিঠি পাঠায়। চিঠিতে সেপ্টেম্বরে দুর্গা পূজার সময় ইলিশ আমদানির অনুমতি চাওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এ চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।

বর্তমানে দেশে ইলিশের দাম ঊর্ধ্বমুখী। সরবরাহ কম থাকায় খুচরা বাজারে ক্রেতাদের ভোগান্তি বাড়ছে। এই প্রেক্ষাপটে রপ্তানির সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন তাদের চিঠিতে ২০২৪ সালে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তবে সে সময় বাজারমূল্যের চেয়ে কম দামে রপ্তানি হওয়ায় সরকারের ওপর সমালোচনার চাপ তৈরি হয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এবার ইলিশ রপ্তানির বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি যাচাই-বাছাই করে পরে জানানো হবে বলে কর্মকর্তারা জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন