রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বিচ্ছেদের পর প্রেমের গুঞ্জনে ধানুশ–ম্রুণাল!

ডেস্ক রিপোর্ট।।

দক্ষিণী সুপারস্টার ধানুশ ও বলিউডের উদীয়মান অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের মধ্যে প্রেমের গুঞ্জন যেন জোরালো হচ্ছে দিনে দিনে। সম্প্রতি একাধিক স্থানে একসঙ্গে দেখা যাওয়ায় এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বলিউড-সাউথে চলছে নানা আলোচনা।

গত ১ আগস্ট ছিল ‘সীতা রামম’ খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের জন্মদিন। তারকা খচিত সেই পার্টিতে ধানুশের উপস্থিতি নতুন করে গুঞ্জনের জন্ম দেয়। এক পর্যায়ে ম্রুণালের হাত ধরে কথা বলতে দেখা যায় ধানুশকে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে তাদের মধ্যে ঘনিষ্ঠ রসায়ন চোখে পড়েছে ভক্তদের।

শুধু জন্মদিনই নয়, সম্প্রতি ম্রুণালের নতুন সিনেমা ‘সান অফ সর্দার ২’-এর বিশেষ প্রদর্শনীতে ধানুশকে দেখা গেছে মুম্বাইয়ে। অনুষ্ঠানস্থলে তারা একসঙ্গে প্রবেশ করেন এবং ঘনিষ্ঠভাবে সময় কাটান—এমন ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

ধানুশ ও ম্রুণালের এই ঘনিষ্ঠতা নিয়ে কেউ বলছেন, “নতুন এক জুটি তৈরি হতে চলেছে,” আবার অনেকে মনে করছেন, “এইসব কেবলই বন্ধুত্বের বহিঃপ্রকাশ।” এখনো পর্যন্ত দু’জনের কেউ-ই এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি।

উল্লেখ্য, ধানুশ কিছুদিন আগেই সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। বিচ্ছেদ পর্ব চূড়ান্ত হতেই নতুন সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।

এর আগেও কণিকা ঢিলোঁর একটি পার্টিতে ধানুশ ও ম্রুণালকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন থেকেই শুরু হয় কানাঘুষো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন