বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ভোটে সিম্বল ব্যালট: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

ডেস্ক রিপোর্ট।।

চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) নবম কমিশন সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ভোটার হবেন, তারাই কেবল নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে প্রবাসীদের জন্যও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা রাখার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এটি হবে প্রতীকভিত্তিক ব্যালটে। কোনো আসনে প্রার্থিতা ফিরে পাওয়া বা বাতিলের মতো অনিশ্চয়তা দেখা দিলে ওই আসনে পোস্টাল ব্যালট স্থগিত রাখা হবে।

এ সময় তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনের জন্য ফেব্রুয়ারির প্রথমার্ধের কথা বললেও আমরা সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটের দুই মাস আগেই তফসিল ঘোষণা করা হবে।”

সভায় আরও সিদ্ধান্ত হয়, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) চূড়ান্ত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে এবার ইসি কিছু নতুন উদ্যোগ নিচ্ছে, যা রাজনৈতিক পরিবেশ ও ভোটার আস্থার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন