সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

অধিনায়ক হিসেবে টের স্টেগানকেই বহাল রাখলো বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট।।

জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান ও স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনার মধ্যে চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে তৈরি হওয়া বিবাদ শেষ হলো আপাতত। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার তাকে দলের অধিনায়ক থেকে সরিয়ে দেয় বার্সেলোনা।

গত মৌসুমে হাঁটুর ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকার পর টের স্টেগান সম্প্রতি পিঠের অস্ত্রোপচার করিয়েছেন, যা তাকে কয়েক মাস মাঠের বাইরে রাখবে। লা লিগার নিয়ম অনুযায়ী, চার মাসের বেশি সময় খেলোয়াড় মাঠের বাইরে থাকলে ক্লাব নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারে কিন্তু তার বেতন থেকে ৮০% কাটছাঁট করতে হয়।

বার্সেলোনা দাবি করে, টের স্টেগান লা লিগার কাছে তার চিকিৎসা সংক্রান্ত তথ্য না পাঠানোর মাধ্যমে নিয়ম ভঙ্গ করেছেন। তবে শুক্রবার দুই পক্ষের মধ্যকার মতবিনিময়ের পর ক্লাব জানিয়েছে, গোলরক্ষক তাঁর চিকিৎসা সংক্রান্ত ডকুমেন্ট লা লিগাকে পাঠানোর জন্য অনুমোদন দিয়েছেন। এ কারণে শৃঙ্খলা ভঙ্গের মামলাটি বন্ধ করা হয়েছে এবং তাকে আবারও দলের অধিনায়ক হিসেবে পুনঃনিযুক্ত করা হয়েছে।

বার্সেলোনা ও টের স্টেগানের এই অস্থিরতা কিছুটা প্রশমিত হলেও, দু’পক্ষের মধ্যকার সম্পর্ক আগামীতে কেমন থাকবে তা ফুটবল বিশ্বকেই অপেক্ষায় থাকতে হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন