বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বিএনপির জন্য সামনে ‘অগ্নিপরীক্ষা’ নির্বাচন, মন্তব্য মেজর হাফিজের

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বিএনপির জন্য হবে একটি বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “এই নির্বাচন বিএনপির অগ্নিপরীক্ষা। আমরা জিততেও পারি, তবে জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারলে ১৫ দিনও টিকবো না।”

শনিবার (৯ আগস্ট) খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক এ সভার আয়োজন করে খুলনা জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

মেজর হাফিজ বলেন, “আওয়ামী লীগ বিগত ১৫ বছরে যা করেছে, তার চেয়েও ভালো কিছু না করতে পারলে জনগণ আমাদেরকে ক্ষমায় করবে না। মানুষ অনেক সহ্য করেছে, আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। জুলাই-আগস্টে তাঁর গজব নেমে এসেছে বর্তমান সরকারের ওপর।”

আলোচনা সভায় খুলনা জেলা ও মহানগরের বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর কমিটির সভাপতি শেখ আলমগীর হোসেন।

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির নেতারা নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। নেতাকর্মীদের উদ্দেশে বারবার সরকারবিরোধী শক্ত অবস্থান ও জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে। এই প্রেক্ষাপটে মেজর হাফিজের বক্তব্য দলটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং আত্মবিশ্বাসের এক প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন