বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পুলিশের সাত কর্মকর্তার অতিরিক্ত আইজিতে পদোন্নতি

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ পুলিশে নতুন করে সাতজন ডিআইজিকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এক বছরের জন্য সুপারনিউমারারি (অতিরিক্ত) পদ তৈরি করে এই পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতিক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:
  1. মো. আলী হোসেন ফকির — ডিআইজি, এপিবিএন

  2. জি এম আজিজুর রহমান — ডিআইজি, এসবি

  3. মো. সরওয়ার হোসেন — অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপি

  4. মো. মোস্তফা কামাল — ডিআইজি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন

  5. কাজী মো. ফজলুল করিম — ডিআইজি, পুলিশ সদর দপ্তর

  6. মো. রেজাউল করিম — ডিআইজি, হাইওয়ে পুলিশ

  7. মো. আহসান হাবীব পলাশ — ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব পদোন্নতি নবসৃষ্ট সাতটি সুপারনিউমারারি পদের বিপরীতে দেওয়া হয়েছে, যেগুলোর মেয়াদ এক বছর। যেকোনো একজন কর্মকর্তা অবসরে গেলে বা পদ শূন্য হলে পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন এবং এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন