সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ফ্রিজে রাখা ময়দা কি সত্যিই বিষাক্ত? পুষ্টিবিদরা যা বলছেন

ডেস্ক রিপোর্ট।।

রুটি বা পরোটা তৈরির জন্য অনেকেই একবারে বেশি ময়দা মেখে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন, পরে সময় বাঁচাতে সেই ময়দা ব্যবহারও করেন। কিন্তু অনেকের মুখে শোনা যায়—ফ্রিজে রাখা ময়দা খাওয়া উচিত নয়, কারণ সেটা নাকি “বিষ হয়ে যায়”!

এই ধরনের বক্তব্যে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। তবে পুষ্টিবিদরা বলছেন, এটি সম্পূর্ণ ভুল ধারণা।

ফ্রিজে রাখা ময়দা কি নিরাপদ?

পুষ্টিবিদদের মতে, ফ্রিজের সাধারণ তাপমাত্রা (৪ ডিগ্রি সেলসিয়াস) ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে এবং খাবার দীর্ঘ সময় পর্যন্ত ভালো রাখে। ময়দাও এর ব্যতিক্রম নয়।

সঠিকভাবে সংরক্ষণ করলেই নিরাপদ: কীভাবে করবেন?

এয়ারটাইট কনটেইনারে রাখুন
ময়দায় সামান্য তেল মিশিয়ে রাখলে তা আরও সতেজ থাকবে
ফ্রিজের ভেতরের অংশে রাখুন, দরজার পাশে নয়
২৪ ঘণ্টার মধ্যে ব্যবহার করা সবচেয়ে ভালো

যখন খাওয়ার আগে সতর্ক হবেন:

 ময়দা যদি কালচে বা পাতলা হয়ে যায়
গন্ধ বা রঙে পরিবর্তন দেখা দেয়
 উপরিভাগে অদ্ভুত স্তর জমে

এই লক্ষণগুলো থাকলে ময়দা ফেলে দেওয়া উচিত।

না। ফ্রিজে সংরক্ষিত ময়দার প্রোটিন, ফাইবার বা কার্বোহাইড্রেট নষ্ট হয় না। বরং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন ফেরুলিক অ্যাসিড, ঠান্ডার প্রভাবে আরও সক্রিয় হয়ে ওঠে—বলছেন বিশেষজ্ঞরা।

সমাধান একটাই—সঠিকভাবে সংরক্ষণ করুন। প্রতিদিন সময় না পেলে সপ্তাহে একবার ময়দা মেখে ফ্রিজে রেখে দিন, নিরাপদেই ব্যবহার করুন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন