সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

৮ বছরের প্রেমের পূর্ণতা: জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করছেন রোনালদো

ডেস্ক রিপোর্ট।।

অবশেষে দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ক নতুন মোড় নিতে যাচ্ছে। ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ তাঁদের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে চলেছেন। সোমবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রদ্রিগেজ তাঁদের বাগদানের ছবি শেয়ার করেন।

ছবির ক্যাপশনে রদ্রিগেজ লেখেন:

“Yes, I do. In this and all my lives.”

এই ঘোষণার পরপরই রোনালদো-ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই শুভেচ্ছা জানিয়ে পোস্টে মন্তব্য করেন, আবার অনেকে রোনালদোর দেওয়া বাগদানের আংটি নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন।

ছবিতে রদ্রিগেজের আঙুলে দেখা যায় একটি বিশালাকার হীরা বসানো আংটি। জুয়েলারি বিশ্লেষকদের মতে, এটির ওজন ২৫ থেকে ৩০ ক্যারেট হতে পারে, আর মূল্য হতে পারে ২ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২২ থেকে ৫৫ কোটি টাকা)।

এটি হতে পারে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি এনগেজমেন্ট রিংগুলোর একটি, বলে মনে করছেন অনেকে।

রোনালদো ও জর্জিনার প্রথম দেখা হয় ২০১৬ সালে, একটি ফ্যাশন ব্র্যান্ডের স্টোরে। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব এবং ধীরে ধীরে প্রেম। সামাজিক অনুষ্ঠান থেকে পারিবারিক সময়— সব জায়গাতেই একে অপরের পাশে দেখা গেছে তাদের।

বাগদানের ঘোষণার পর বিশ্বজুড়ে রোনালদো-ভক্তরা অভিনন্দন বার্তায় ভাসিয়ে দিচ্ছেন এই জুটিকে। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন,

“এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম!”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন