সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

শেয়ারবাজারে টানা ৭ কার্যদিবস পতন, সূচক নিম্নমুখী

ডেস্ক রিপোর্ট।।

টানা দরপতনের ধারা অব্যাহত রয়েছে দেশের প্রধান দুই শেয়ারবাজারে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস, বুধবার (১৩ আগস্ট), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর ফলে সূচকও নিম্নমুখী হয়েছে।

এ নিয়ে টানা সাত কার্যদিবস ধরে পুঁজিবাজারে দরপতন হলো, যা বিনিয়োগকারীদের মাঝে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

দরপতনের এই দিনে লেনদেন শুরু হয় বাজারে কিছুটা ইতিবাচক সাড়া নিয়ে। বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে দেখা যায় দিনের শুরুতে, সূচকও বাড়ছিল। কিন্তু লেনদেন শুরুর অল্প সময়ের মধ্যেই বাজার ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়। বেশিরভাগ শেয়ারের দাম কমতে থাকে এবং সূচকও ঋণাত্মক হয়ে পড়ে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং সদ্য ঘোষিত কোম্পানিগুলোর হতাশাজনক আয় বিবরণীর কারণে বাজারে নেতিবাচক প্রবণতা বাড়ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন