সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

রশিদ খানের নামের পাশে লজ্জার রেকর্ড, দ্য হান্ড্রেডে সবচেয়ে ব্যয়বহুল স্পেল!

ডেস্ক রিপোর্ট।।

ইংল্যান্ডে চলমান ১০০ বলের জমজমাট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস গড়লেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান—তবে সেটা হতাশার ইতিহাস। এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচ করে ‘দ্য হান্ড্রেড’-এর ইতিহাসে এখন সবচেয়ে ব্যয়বহুল বোলার তিনি।

মঙ্গলবার বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলতে নেমে ২০ বলে ৫৬ রান খরচ করেন রশিদ। মার খান ৬টি ছক্কা ও ৪টি চার। উইকেট শূন্য থাকায় পুরো স্পেলটাই হয় আরও বিব্রতকর।

ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার লিয়াম লিভিংস্টোন শুরু থেকেই ছিলেন ভয়ংকর মেজাজে। রশিদের বিপক্ষে আগেও সফল এই মিডল অর্ডার ব্যাটার এবার তাকে সম্পূর্ণ ছন্দচ্যুত করেন।
লিভিংস্টোন এখন একমাত্র ব্যাটার, যিনি রশিদ খানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২০০+ রান করেছেন। পরবর্তী ব্যাটারের সংগ্রহ ১৫০-এর নিচে!

তিনি খেলেন মাত্র ২৭ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস, যার সুবাদে ফিনিক্স ১৮০ রানের টার্গেট ৯৮ বলেই টপকে ফেলে—২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।

২০২৩ সালের বিশ্বকাপের পর পিঠে অস্ত্রোপচার করান রশিদ খান। এরপর থেকে বল হাতে ছন্দে ফেরা তার জন্য হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেন, “প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাড়াহুড়ো করে ফেরাটা ছিল ভুল সিদ্ধান্ত।”

রশিদের ভাষায়:

“টি-টোয়েন্টিতে তেমন সমস্যা হয় না, কিন্তু লম্বা ফরম্যাটে শরীর মানিয়ে নিতে পারছে না। পিঠের সমস্যার কারণে বোলিংয়ে আগের মতো আত্মবিশ্বাস পাচ্ছি না।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন