রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পশ্চিমা পোশাকে নজর কাড়লেন ফারিণ

ডেস্ক রিপোর্ট।।

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বরাবরই তার অভিনয় দক্ষতা, মিষ্টি হাসি ও ন্যাচারাল লুকের জন্য দর্শকের হৃদয় জয় করেছেন। তবে এবার একেবারে নতুন রূপে ধরা দিলেন তিনি—গ্ল্যামার ও স্টাইলের মেলবন্ধনে। সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে তার কিছু ছবি, যেখানে এক ঝলক দেখলেই বোঝা যায়, এই ফারিণ যেন পুরোদস্তুর ফ্যাশন আইকন!

কালো সিকুইনযুক্ত ক্রপ টপ ও হাই-ওয়েস্ট বটমে ফারিণকে দেখা গেছে এক নতুন আভিজাত্যে। লুকটি আরও আকর্ষণীয় করে তুলেছে সিকুইনের শ্রাগ, কানে ঝুলন্ত সাদা পাথরের দুল ও মাথার ওপরে থাকা কালো রোদচশমা। সম্পূর্ণ সাজে ছিল রুচিশীলতা, গ্ল্যামার ও আত্মবিশ্বাসের নিখুঁত মিশেল।

এদিকে শুধু লুক নয়, সম্প্রতি অভিনয় দিয়েও প্রশংসিত হয়েছেন তাসনিয়া ফারিণ। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘ইনসাফ’-এ প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। চরিত্র অনুযায়ী নিজেকে গড়ে তুলতে নিয়েছেন চ্যালেঞ্জ, ভেঙেছেন নিজের আগের সব সীমারেখা।

ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মেও তিনি সমানভাবে সফল। নাটক থেকে বড়পর্দা—সব মাধ্যমেই ফারিণ এখন এক পরিচিত ও আস্থার নাম।

শুধু দেশের গণ্ডিতে নয়, ইতোমধ্যে ওপার বাংলার সিনেমাতেও অভিষেক হয়েছে তাসনিয়া ফারিণের। দুই বাংলার দর্শকদের মন জয়ের দৌড়ে তিনি এক নতুন উদাহরণ হয়ে উঠছেন।

সামাজিক মাধ্যমে তার নতুন গ্ল্যামারাস লুক দেখে ভক্তরা উচ্ছ্বসিত। মন্তব্যে ভরে গেছে প্রশংসা, ভালোবাসা ও চমকের প্রকাশে। অনেকেই লিখেছেন—“এটাই কি আমাদের সেই সাদামাটা ফারিণ?” আবার কেউ বলছেন—“অভিনয় আর গ্ল্যামার—দুটিতেই অনবদ্য।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন