সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

লেস্টারের জার্সিতে হামজা চৌধুরীর দুর্দান্ত গোল

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ কারাবাও কাপ ২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত এক গোল করে আলো কাড়লেও শেষ হাসি হাসতে পারেনি তার দল লেস্টার সিটি।

বুধবার রাতে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে আকু স্টেডিয়ামে মুখোমুখি হয় লেস্টার। ম্যাচের ৫৪তম মিনিটে দুর্দান্ত এক গোল করে লেস্টারকে এগিয়ে দেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী, যা টুর্নামেন্টে তার প্রথম গোল।

হামজার গোলে লিড পেলেও, ৬৫ মিনিটে ড্যানিয়েল ভোস্ট হাডার্সফিল্ডকে সমতায় ফেরান। এরপরই লেস্টারের হ্যারি উইংস আবারও দলকে এগিয়ে দেন (৬৮ মিনিট)। তবে এই লিডও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ক্যামেরন আশিয়া ৭৬ মিনিটে গোল করে ম্যাচে ফেরান হাডার্সফিল্ডকে।

নির্ধারিত সময় শেষে ২-২ সমতায় গড়ালে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ৩-২ গোলে জয় পায় হাডার্সফিল্ড। লেস্টারের হয়ে জর্ডান আয়িউ পেনাল্টি শট মিস করলে তাদের বিদায় নিশ্চিত হয়।

জর্ডান আয়িউ সাধারণত পেনাল্টি স্পট থেকে নির্ভরযোগ্য হলেও, এ ম্যাচে ছিলেন নিষ্প্রভ। মাত্র ৯ মিনিট মাঠে ছিলেন, খেলায় নামেন ৮২ মিনিটে। এই স্বল্প সময়ে মাত্র ৬ বার বল স্পর্শ করেন, ৪ পাসের মধ্যে সফল ৩টি, এবং একবার গোলবারের বাইরে শট নেন। পেনাল্টি মিস করার পর তার ওপর সমর্থকদের ক্ষোভও লক্ষ্য করা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন