বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ওসিকে গা লিগালাজ ও হু মকির অভিযোগে কক্সবাজার জেলা বিএনপি নেতার পদ স্থগিত

ডেস্ক রিপোর্ট।।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হককে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে কক্সবাজার জেলা বিএনপির সদস্য এবং মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনের সব দলীয় পদ স্থগিত করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আকতার হোসেন সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।”

দলীয় সূত্রে জানা গেছে, আকতার হোসেন সম্প্রতি এক ঘটনায় থানার ওসিকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষায় কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আকতার হোসেনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও দলের একাধিক নেতার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন