বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি সচিব

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহুল প্রতীক্ষিত রোডম্যাপ প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

“রোডম্যাপ নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে তা প্রকাশ করা হবে,” — বলেন ইসি সচিব।

রোডম্যাপের কাঠামো ও বিষয়বস্তু কী হবে, এ বিষয়ে সচিব বলেন, “রোডম্যাপেই আমরা সব জানিয়ে দেব। এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।” তবে সূত্রমতে, রোডম্যাপে ভোটার তালিকা হালনাগাদ, পর্যবেক্ষণ প্রক্রিয়া, ইভিএম ব্যবহার, নিরাপত্তা পরিকল্পনা, প্রচারনীতি ও আচরণবিধি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

প্রবাসী ভোটার ইস্যুতে এখনও আলোচনা বাকি

প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

“প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বিষয়ে পদ্ধতিগত কিছু বিষয় রয়েছে। তা নিয়ে আলোচনা চলছে, পরে জানানো হবে,” — বলেন তিনি।

সচিব আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে ৩১৮টি আবেদন জমা পড়েছে। এই সব আবেদন যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন