রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

প্রচ্ছদ দিয়ে ঝড় তুলেছে টেলর সুইফটের নতুন অ্যালবাম

ডেস্ক রিপোর্ট।।

পপ সংগীতের সুপারস্টার টেলর সুইফট তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘The Life of a Showgirl’ প্রকাশের ঘোষণা দিয়েছেন। আগামী ৩ অক্টোবর প্রকাশিত হতে যাওয়া এই অ্যালবামের শিরোনাম ট্র্যাকে থাকছেন জনপ্রিয় গায়িকা সাব্রিনা কার্পেন্টার। অ্যালবামের কাভার ও গানগুলোর তালিকা ইতোমধ্যেই ভক্তদের সামনে এসেছে, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বুধবার (১৩ আগস্ট) সুইফট তার প্রেমিক এবং সুপার বোল চ্যাম্পিয়ন ট্রাভিস কেলসি ও তার ভাইয়ের পডকাস্ট শো ‘New Heights’-এ অ্যালবামের ঘোষণা দেন। পাশাপাশি নিজের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অ্যালবাম সংক্রান্ত বিস্তারিত জানান তিনি।

‘The Life of a Showgirl’ অ্যালবামের গানে উঠে এসেছে টেলরের “ইরাস ট্যুর” চলাকালীন সময়ের অভিজ্ঞতা, আবেগ, উচ্ছ্বাস এবং নাটকীয় মুহূর্তগুলো। সুইফট জানান, এই অ্যালবামের প্রতিটি গান তার জীবনের একটি বিশেষ অধ্যায়কে তুলে ধরে।

টেলর সুইফট একাধিকবার স্পষ্ট করেছেন, অ্যালবামে ১২টি গানই চূড়ান্ত এবং এর বাইরে কোনো অতিরিক্ত গান যোগ হবে না। তার ভাষায়, “এই অ্যালবামটি আমার বহুদিনের স্বপ্ন। প্রতিটি গান এর অপরিহার্য অংশ। একটিও বাদ দিলে এটি আর পূর্ণতা পাবে না।”

অ্যালবামের গানগুলোর তালিকা:

  1. The Fate of Ophelia

  2. Elizabeth Taylor

  3. Opalite

  4. Father Figure

  5. Eldest Daughter

  6. Ruin the Friendship

  7. Actually Romantic

  8. Wish List

  9. Wood

  10. Canceled!

  11. Honey

  12. The Life of a Showgirl (ft. Sabrina Carpenter)

অ্যালবামের ঘোষণা ঘিরে টেলর সুইফটের অফিসিয়াল ওয়েবসাইটে চলছিল রহস্যময় কাউন্টডাউন, যা শেষ হয় ১২ আগস্ট রাত ১২টা ১২ মিনিটে। তখনই প্রকাশ পায় অ্যালবামের নাম ও কাভার আর্ট, যা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

সুইফটের ওয়েবসাইটে অ্যালবামের একাধিক ভ্যারিয়েন্ট উন্মুক্ত করা হয়েছে—যার মধ্যে রয়েছে গ্লিটার অরেঞ্জ ভিনাইল, ডিলাক্স সিডি ও ক্যাসেট সংস্করণ। অ্যালবামটি প্রযোজনা করেছেন সুইডিশ প্রযোজক ম্যাক্স মার্টিন এবং শেলব্যাক।

টেলরের আগের অ্যালবাম ‘The Tortured Poets Department’ এবং ‘The Anthology’ ছিল গত বছরের সর্বাধিক বিক্রিত অ্যালবাম। নতুন অ্যালবাম নিয়েও ভক্ত ও সংগীত বিশ্লেষকদের প্রত্যাশা বেশ উঁচু।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন