বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বসুন্ধরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে ই-ব্লকের ১৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে।

নিহতদের মধ্যে রয়েছেন— মো. ফরিদুল ইসলাম (৪০), মো. রাব্বি (১৭) এবং মো. লিটন (৩৫)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণকাজের সময় হঠাৎ বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনজনেই ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিলেও, চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পরে বিকেল ৪টার দিকে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় ভবনের নির্মাণ নিরাপত্তা ও শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন