বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পাকিস্তানে ভয়াবহ বন্যার মধ্যে ভূমিকম্পের আঘাত

ডেস্ক রিপোর্ট।।

বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে নতুন করে যোগ হয়েছে ভূমিকম্পের আতঙ্ক। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে দেশটির রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিডিএম) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পাহাড়ি অঞ্চলে, মাটির প্রায় ১৯০ কিলোমিটার গভীরে।

কম্পন অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সোয়াত, অ্যাবোটাবাদসহ খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু অঞ্চলে। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ঘর-বাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসেন অনেক মানুষ।

বন্যার ভয়াবহতা এখনও কাটেনি পাকিস্তানে। দেশটির একাধিক প্রদেশে চলমান মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো মানুষ। এর মধ্যে নতুন করে ভূমিকম্পের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

এ নিয়ে পাকিস্তানে চলতি বছরে তৃতীয়বারের মতো মাঝারি মাত্রার ভূমিকম্প হলো। এর আগে মে মাসে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প উত্তরাঞ্চল কাঁপিয়ে দিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, হিমালয় অঞ্চল ঘেঁষা হওয়ায় পাকিস্তান ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত, তাই ভবিষ্যতেও এমন ঝুঁকি থেকেই যাচ্ছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভূমিক

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন