রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

খোলামেলা পোশাকে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা

ডেস্ক রিপোর্ট।।

নিউইয়র্কে ব্যক্তিগত অবকাশ যাপনের মুহূর্ত শেয়ার করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানি অভিনেত্রী আইজা আওয়ান। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা তার কয়েকটি খোলামেলা পোশাকের ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। তবে সমান্তরালভাবে সমর্থনেও ভাসছেন এই অভিনেত্রী।

ছবিগুলোতে দেখা যায়, আইজা বেগুনি রঙের টপস ও ডেনিম শর্টসে ক্যামেরাবন্দি হয়েছেন নিউইয়র্কের একটি পার্কে। ছবি প্রকাশের পরপরই তার পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

অনেকেই মন্তব্য করেছেন, একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজ দেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতি তার আরও যত্নশীল হওয়া উচিত ছিল। এক ব্যবহারকারী লিখেছেন, “এই ধরনের পোশাক একজন তারকার ভাবমূর্তির সঙ্গে যায় না, বিশেষ করে যিনি তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।”

অন্যদিকে, অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন ভক্ত ও নেটিজেনদের আরেক অংশ। তাদের মতে, ব্যক্তিগত সময় এবং পোশাক নির্বাচন পুরোপুরি তার নিজের ব্যাপার, এবং তা নিয়ে জনসম্মুখে মন্তব্য করা অনুচিত।

একজন মন্তব্য করেন, “কে কী পরবে, তা নিয়ে এভাবে চরিত্র বিশ্লেষণ করা উচিত নয়। তিনি অভিনয়ের জন্য পরিচিত, পোশাকের জন্য নয়।”

আইজা আওয়ান এই ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে তার ইনস্টাগ্রামে নতুন পোস্টে দেখা গেছে, তিনি বিতর্ককে পাশ কাটিয়ে অবকাশ যাপন উপভোগ করছেন।

উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক নাটক ও টেলিফিল্মে নিয়মিত অভিনয় করে পরিচিতি পাওয়া আইজা আওয়ান সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়। তবে এবার ব্যক্তিগত একটি মুহূর্ত নিয়ে আবারও শুরু হয়েছে সংস্কৃতি বনাম স্বাধীনতার চিরন্তন বিতর্ক।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন