সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে সিলেটে দ্বিতীয় ধাপের প্রস্তুতিতে টাইগাররা

ডেস্ক রিপোর্ট।।

নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে সিলেটে দ্বিতীয় দফা প্রস্তুতিতে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে মিরপুরে ১২ দিনব্যাপী অনুশীলন সেশন শেষে মঙ্গলবার রাতে সিলেটে পৌঁছায় তারা।

আজ (বুধবার) সকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে এই ফেজের অনুশীলন। চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এই অনুশীলন শেষে চূড়ান্ত দল ঘোষণা করা হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ক্যাম্পে অংশ নিচ্ছেন ২১ জন ক্রিকেটার। এছাড়া ২৪ ও ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচ সিনারিও প্র্যাকটিস, যেখানে খেলা হবে প্রস্তুতি ম্যাচের মতো পরিস্থিতিতে। ক্যাম্পের শেষ দিন ২৬ আগস্ট খেলানো হবে পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি ম্যাচ।

প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন ক্যাম্পের বাইরের আরও ৬-৭ জন সম্ভাব্য ক্রিকেটার। যারা মূল স্কোয়াডে সুযোগ পেতে পারেন বা ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছেন।

নেদারল্যান্ডস সিরিজ সূচি
  1. ২৪ আগস্ট: বাংলাদেশে পৌঁছাবে নেদারল্যান্ডস দল

  2. ৩০ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি, সিলেট

  3. ১ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি

  4. ৩ সেপ্টেম্বর: তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি

সিরিজ শেষে এশিয়া কাপের জন্য সংক্ষিপ্ত প্রস্তুতি নিয়ে দল রওনা হবে পাকিস্তান-শ্রীলঙ্কায় যৌথ আয়োজনে হতে যাওয়া আসরে অংশ নিতে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, নেদারল্যান্ডস সিরিজ হতে যাচ্ছে এশিয়া কাপের আগে টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস ফেরানোর মঞ্চ। বিশেষ করে ব্যাটিং অর্ডারে স্থায়ীত্ব এবং নতুন পেসারদের কার্যকারিতা দেখতে চায় টিম ম্যানেজমেন্ট।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন