বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চীন সফরে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাত দিনের এক সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি চীনের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান চীনের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হবে।

চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের সামরিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। সফরকালে প্রতিরক্ষা প্রযুক্তি, প্রশিক্ষণ, সামরিক আদান-প্রদান ও সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।

সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন