বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ডাকসু নির্বাচনে মাদরাসা শিক্ষার্থীদের দৃপ্ত পদচারণা

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে জমে উঠেছে শিক্ষার্থীদের সরব উপস্থিতি, সরগরম হয়েছে ক্যাম্পাস রাজনীতি। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে এবার চমক হয়ে উঠেছে মাদরাসা পটভূমির শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, মোট ৫০৯টি মনোনয়নপত্রের মধ্যে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ৪৬২ জনকে। শুধু ভিপি (সহসভাপতি) পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ২০-এর বেশি শিক্ষার্থী মাদরাসা শিক্ষায় শিক্ষিত।

বিশ্লেষকরা বলছেন, ডাকসুর ইতিহাসে এবারই প্রথম এত বড় পরিসরে মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও হল সংসদে প্রার্থী হয়েছেন। এতে ক্যাম্পাস রাজনীতিতে এক নতুন রাজনৈতিক বাস্তবতা ও বৈচিত্র্যের সূচনা হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকরা মনে করছেন, এবার ছাত্র রাজনীতিতে যে বহুমাত্রিকতা তৈরি হয়েছে, তা আগামীর জাতীয় নেতৃত্বেও প্রভাব ফেলতে পারে। মাদরাসা পটভূমির শিক্ষার্থীরা শুধু সংখ্যায় নয়, যোগ্যতা, নেতৃত্ব এবং উপস্থিতির দিক থেকেও দৃঢ় অবস্থান নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন,

“ডাকসু নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক মানচিত্রের রূপরেখা। মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ সেই মানচিত্রকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন