বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গুলিস্তানে আওয়ামী লীগের আকস্মিক মিছিল, তিনজন আটক

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর গুলিস্তানে হঠাৎ ঝটিকা মিছিল করে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে এই ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিরা প্রথমে পথচারীর ছদ্মবেশে এলাকায় অবস্থান করছিলেন। পরে আচমকা স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাদের চিহ্নিত করে।

“তারা শুরুতে নিরপেক্ষ ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন। পরে হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল শুরু করলে আমরা দ্রুত ব্যবস্থা নিই এবং তিনজনকে আটক করি,” বলেন এসি মিজান।

পুলিশ সূত্রে জানা গেছে, আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল যে কিছু ব্যক্তি আচমকা মিছিলের চেষ্টা করতে পারে। তবে তারা সাধারণ নাগরিকের বেশে মিছিল শুরু করায় তাৎক্ষণিকভাবে সনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা ছাত্রলীগ, যুবলীগ নাকি আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠনের সদস্য—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন