দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের সাম্প্রতিক মাদুরাইয়ের জনসভায় বিপুল মানুষের উপস্থিতি ছিল। তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) দ্বিতীয় রাজ্য সম্মেলনে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের সমাগম হয়েছিলো বলে জানা গেছে।
সভা শেষ হওয়ার পর বিজয় নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও রিল শেয়ার করেন, যেখানে তিনি ভক্তদের বিশাল ভিড়ের মাঝে দাঁড়িয়ে সেলফি নিচ্ছেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওটি সবরকম রেকর্ড ভেঙে দিয়েছে।
এই ভিডিওটি দক্ষিণ ভারতের কোনো অভিনেতার ইনস্টাগ্রাম পোস্ট হিসেবে সর্বাধিক লাইক পেয়েছে। এখন পর্যন্ত লাইক সংখ্যা ১ কোটি ৩ লাখেরও বেশি। এই অসাধারণ সাড়া প্রমাণ করে বিজয়ের প্রতি ভক্তদের অদম্য ভালোবাসা ও উন্মাদনা।
উল্লেখযোগ্য যে, বিজয়ের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪০ লাখ হলেও মাত্র একদিনেই তার একটি পোস্টে ১ কোটি লাইক পেয়ে গেছেন তিনি।
বর্তমানে বিজয় তার শেষ সিনেমা ‘জনানায়াগান’ এর কাজ শেষ করছেন, যা পরবর্তী সময়ে তিনি অভিনয় থেকে সম্পূর্ণ বিরতি নেবেন এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন।
তিনি ২০২৬ সালের গ্রীষ্মে তামিলনাডুর বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

