সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

এবার আইপিএল থেকেও সরে দাঁড়ালেন অশ্বিন

ডেস্ক রিপোর্ট।।

ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকেও অবসর নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার সকালে নিজের বিদায়ের ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত জানান তিনি।

গত বছর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর এবার আইপিএল থেকেও তার ১৪ বছরের সম্পর্কের অবসান ঘটলো।

ভারতীয় হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব গণেশ চতুর্থীর দিনটিকে বেছে নিয়েছেন অবসরের জন্য।

তিনি লিখেছেন:

“বিশেষ দিন, তাই বিশেষ একটা সূচনা। প্রতিটি শেষ মানেই একটি নতুন শুরুর বার্তা। আজ থেকে আইপিএলে আমার যাত্রার ইতি, তবে ক্রিকেটার হিসেবে নতুন যাত্রা শুরু হচ্ছে—বিভিন্ন লিগে খেলার মধ্য দিয়ে।”

অশ্বিনের ভাষ্য থেকে স্পষ্ট, তিনি এখন বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগে অংশ নিতে চান।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএল খেলে চলা খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার অনুমতি দিত না। তবে আন্তর্জাতিক অবসর ও আইপিএল থেকে সরে দাঁড়ানোর পর তার সামনে আর কোনো বাধা থাকছে না।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন