রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কেয়া পায়েলের সঙ্গে সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদির: তানভীর রাহী

ডেস্ক রিপোর্ট।।

বরিশালে বিশেষ অভিযান চালিয়ে কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ২৪ আগস্ট তাকে আটক করা হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

মামলাটি দায়ের হয়েছিল ২০২৩ সালের ১ সেপ্টেম্বর। অভিযোগে বলা হয়, একটি আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আসাদুল হক বাবু নামের একজন নিহত হন। মামলায় তৌহিদ আফ্রিদি ছাড়াও তার বাবা, বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। তৌহিদ আফ্রিদি এজাহারের ১১ নম্বর আসামি।

গ্রেপ্তারের পরপরই তৌহিদ আফ্রিদিকে ঘিরে নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া এই তরুণের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই নানা মন্তব্য করছেন।

সাম্প্রতিক একটি গণমাধ্যম সাক্ষাৎকারে তৌহিদ আফ্রিদির বন্ধু ও ইউটিউবার তানভীর রাহী জানান, ‘আমার মনে আছে, অনেক আগে এটা। আমি শুনেছিলাম, পায়েল আপুর সঙ্গে তার রিলেশন ছিল, এ পর্যন্তই। এসব ব্যাপারে বেশি ধারণা ছিল না। এই যে মেয়েঘটিত বিষয়, এগুলো আমরা কিছুই জানতাম না।’।

অতীতেও অভিনেত্রী দীঘির সঙ্গে তৌহিদের বন্ধুত্ব নিয়ে আলোচনা হয়েছিল, তবে তা ‘বন্ধুত্বের বাইরে কিছু নয়’— এমনটাই জানিয়েছিলেন উভয়পক্ষ।

এদিকে, তৌহিদের গ্রেপ্তারের কয়েকদিন আগেই, ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তার বাবা নাসির উদ্দিন সাথীকেও একই মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।

সিআইডি জানিয়েছে, তদন্তের স্বার্থে তারা মামলার প্রত্যেক আসামির ভূমিকা যাচাই করছে এবং অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন