বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা সারজিস আলম

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান।

সারজিস আলম তার পোস্টে লেখেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে, গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে—এটাই আজকের প্রত্যাশা।”

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন। এরপর থেকে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্টজনেরা শুভেচ্ছা জানাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের শুভেচ্ছা বার্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রচর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে সহায়ক হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন