সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ডাকসু নির্বাচন নিয়ে নাটকীয় মোড়: হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগের চেম্বার আদালত

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা থাকল না।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি জানান, “চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন, ফলে ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।”

এর আগে একই দিন দুপুরে হাইকোর্ট ডাকসু নির্বাচন ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম স্থগিত করেন। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন এবং রুল জারি করেন।

হাইকোর্টের আদেশের খবরে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন হল থেকে ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, “ডাকসু আমার অধিকার”, “হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু।”

তবে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে চেম্বার আদালতের আদেশের খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি বদলে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন, ‘ভিক্টরি’ চিহ্ন দেখিয়ে স্লোগান দিতে থাকেন “৯ তারিখ ৯ তারিখ, ডাকসু ডাকসু।”

তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬২ জন নারী প্রার্থী। শুধু সদস্য পদেই লড়ছেন ২১৭ জন। ১৮টি হলের ১৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ১,০৩৫ জন প্রার্থী।

বিভিন্ন ছাত্রসংগঠন ইতিমধ্যে তাদের প্যানেল ঘোষণা করেছে। ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং বামপন্থী সংগঠনগুলো মিলিয়ে এবার ১০টির মতো পূর্ণ ও আংশিক প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। পরবর্তীতে যোগ দেন একই প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন