বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ঢামেকে নুরুল হক নুরকে দেখতে গেলেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট।।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তিনি হাসপাতালের কেবিন ব্লকে যান এবং আহত নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ একাধিক নেতা-কর্মী। সংঘর্ষে আহতদের মধ্যে নুরকে আইসিইউতে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে সোমবার কেবিনে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল পরিদর্শন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, “রাজনৈতিক ভিন্নমত প্রকাশের অধিকার প্রত্যেকের আছে। কিন্তু বিরোধীদলের ওপর এমন বর্বর হামলা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন