বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশেই লেথাল উইপেন ব্যবহৃত হয়: সাবেক আইজিপি মামুন

ডেস্ক রিপোর্ট।।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে বলেছেন, জুলাই আন্দোলন দমন করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন। তিনি জানান, আন্দোলন দমনে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সমন্বয়ে হেলিকপ্টার থেকে গুলি চালানো, ব্লক রেইডসহ গন হামলার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

মামুন বলেন, “সেখান থেকে সরাসরি প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্দেশ আসত। ডিএমপি ও র‌্যাবের উচ্চপদস্থ কর্মকর্তারা রাজনৈতিক নির্দেশনায় অত্যধিক মাত্রায় মারাত্মক অস্ত্র প্রয়োগ করতেন।” তিনি আরও জানান, র‌্যাবের গোপন বন্দিশালা ছিল, যেখানে সরকারের বিরুদ্ধে মত প্রকাশকারী ও সন্দেহভাজন ব্যক্তিদের রাখা হতো।

সাবেক আইজিপি মামুন স্বীকার করেছেন, জুলাইয়ে পুলিশের কার্যক্রমে সহিংসতার ফলে অনেক শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন, যা তিনি ‘দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেন।

এ মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া এ মাসের মধ্যেই শেষ হওয়ার আশা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন