বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রাজউক প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ, দুদকের চিঠি পুলিশের কাছে

ডেস্ক রিপোর্ট।।

রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ হয়েছে। মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্যান্যদের আসামি করা হয়েছে।

সকাল ১০টায় ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ইতোমধ্যে মামলার জব্দতালিকায় অন্তর্ভুক্ত ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

এদিকে, মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সংস্থা আদালতকে জানিয়েছে যে, মামলার কয়েকজন অভিযুক্ত বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তাঁদের অবস্থান নিশ্চিত করে দেশে ফিরিয়ে আনার জন্য আদালতের ওয়ারেন্ট ইস্যুর অনুরোধ জানানো হয়েছে বলে একটি আনুষ্ঠানিক চিঠিতে উল্লেখ করা হয়।

অপরদিকে, চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য, এবং দলীয় তহবিল ব্যবস্থাপনায় অনিয়মসহ বিভিন্ন অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। চলতি বছরের ২০ মার্চ তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন