বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

আ.লীগ মুক্তিযুদ্ধের দল নয়, ছেঁচড়া-বাটপারের দল: ব্যারিস্টার ফুয়াদ

ডেস্ক রিপোর্ট।।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয় মন্তব্য করে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এটা ছেঁচড়া, টাউট-বাটপার ও ডাকাতের দল।

আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “মুক্তিযুদ্ধ একটি জাতীয় ঐক্যের প্রতীক, একে একটি নির্দিষ্ট দলের মালিকানায় ছেড়ে দেওয়া উচিত নয়। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন রাজনৈতিক ফেনোমেনা গড়ে তোলা প্রয়োজন, যেখানে দেশপ্রেমিক সব শক্তি একত্রে কাজ করবে।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে ইনকিলাব কালচারাল সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, “বর্তমানে কিছু রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের একচেটিয়া দাবিদার হয়ে উঠেছে। অথচ বাস্তবে, বিভিন্ন রাজনৈতিক ধারার মানুষের সম্মিলিত অংশগ্রহণেই মুক্তিযুদ্ধ সম্ভব হয়েছিল।”

বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ ভারতীয় হস্তক্ষেপবিরোধী রাজনীতির পক্ষে অবস্থান নিয়ে বলেন, “দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত থাকতে দেশপ্রেমিক ও স্বাধীন চিন্তাসম্পন্ন রাজনৈতিক শক্তির ঐক্য দরকার। এই ধরণের রাজনীতির ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করে গেছেন।”

ফুয়াদ বলেন, “একটি শক্তিশালী ও নীতিনিষ্ঠ গণআন্দোলন গড়ে তুলতে হলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। একক আধিপত্য নয়, বরং সম্মিলিত অংশগ্রহণেই রাজনীতি প্রাণ পায়।”

তিনি সতর্ক করে বলেন, “আগামী নির্বাচন ও রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে কোনো পক্ষ যেন একচেটিয়া দাবি নিয়ে না আসে, সেদিকে সবার সতর্ক থাকা উচিত। না হলে অতীতের মতো নতুন করে রাজনীতিতে নাটক মঞ্চস্থ হতে পারে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন