বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান — জানালেন বিএনপির জাহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পূবালী ব্যাংক কর্মচারী সংঘের এক সম্মেলনে এ কথা বলেন তিনি।

বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন,

“পতিত স্বৈরাচার এখন পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত।”

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বেই এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দেওয়া সম্ভাব্য সময় অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন,

“পিআর (প্রতিনিধিত্বের অনুপাতে ভোট) পদ্ধতির দাবি অবৈধ। সংবিধান কাউকে খুশি করতে ডাস্টবিনে ফেলা যায় না। আবেগ দিয়ে নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে।”

দলটির নেতারা ধারাবাহিকভাবে বলে আসছেন, একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের অভ্যন্তরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন