বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নতুন নির্বাচন চাই জুলাই সনদের ভিত্তিতে — ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট।।

শরীফ হাদি বলেন, “১৬ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবার নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটি জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। অন্যথায় দেশের তরুণরা সেই নির্বাচন প্রত্যাখ্যান করবে।”

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনকে প্রভাবিত করতে দিল্লি ও আওয়ামী লীগ হাজার কোটি টাকার বিনিয়োগ করছে। কিন্তু আমরা জানি—সেই নির্বাচনের ম্যান্ডেট কী হবে?”

তিনি বলেন, “১৯৭২ সালের সংবিধান ছিল ফ্যাসিবাদী। সেটি জনগণের অনুমোদন ছাড়াই প্রণয়ন করা হয়েছিল। আজও আমাদের গণতন্ত্র সেই শেকলেই বন্দি।”

তিনি নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে একটি জনভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক সংবিধান প্রণয়নের আহ্বান জানান।

সভায় সাবেক সেনাশাসক জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে শরীফ হাদি বলেন, “জিয়াউর রহমান সামরিক ফরমান দিয়েও দেশে গণতন্ত্র ফিরিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসার পর রাজনৈতিক প্রতিহিংসা ও হত্যা-গুমের রাজনীতি শুরু করেন।”

তিনি দাবি করেন, “বর্তমান সংবিধানই শেখ হাসিনার সব অপকর্মের হাতিয়ার।”

শরীফ হাদি স্পষ্টভাবে বলেন:

“এই প্রজন্ম তাদের অধিকার নিয়ে সচেতন। যদি তাদের দাবি ও ভোটাধিকার উপেক্ষা করা হয়, তাহলে তারা সেই নির্বাচন প্রত্যাখ্যান করবে।”

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
সভাপতিত্ব করেন সাংবাদিক সাদেক রহমান এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. দেওয়ান সাজ্জাদ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন