আসন্ন ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে ভিপি (উপ-সভাপতি) পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান। একটি জরিপে তিনি পেয়েছেন ৪৬ শতাংশ সমর্থন।
সম্প্রতি ‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বেসরকারি’-এর যৌথভাবে পরিচালিত এই জরিপে মোট ২৪০ জন সম্ভাব্য ভোটার অংশ নেন।
জরিপে দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর প্রার্থী আব্দুল কাদের, যিনি পেয়েছেন ১৮ শতাংশ ভোট।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উমামা ফাতেমা। তিনি পেয়েছেন ১২ শতাংশ ভোট এবং রয়েছেন তৃতীয় স্থানে।
চতুর্থ অবস্থানে রয়েছেন ইসলামী ছাত্রশিবিরের মো. আবু সাদিক, যিনি পেয়েছেন ৯ শতাংশ ভোট।
ভিপি পদে প্রতিদ্বন্দ্বীদের সংক্ষিপ্ত অবস্থান:

বিশ্লেষকদের মতে, ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। তবে চূড়ান্ত ফলাফল অনেকটাই নির্ভর করবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার ওপর।

