রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি

ডেস্ক রিপোর্ট।।

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘির প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই আলোচনায় ছিল। অবশেষে সেই গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন দীঘি। জানালেন, পুরো বিষয়টি ছিল তাদের জন্য অপ্রত্যাশিত এবং বিব্রতকর।

সম্প্রতি একটি গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে দীঘি খোলামেলা কথা বলেন তৌহিদ আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক ও পরিচয়ের বিষয়ে।

দীঘি বলেন, “মাই টিভির একটি প্রোগ্রামে গিয়েছিলাম, যেখানে সে উপস্থাপক ছিল। সেখান থেকেই প্রথম দেখা ও পরিচয়। এরপর বিষয়টি হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়, যা আমরা কেউই আশা করিনি।”

তৌহিদ আফ্রিদি নিজেকে দীঘির ‘বয়ফ্রেন্ড’ দাবি করতেন— এমন গুঞ্জনের বিষয়ে দীঘি বলেন, “আমি কখনো এ ধরনের কিছু বলিনি। বরং ও আরও বেশি সতর্ক ছিল এ বিষয়ে। একটি সময় এ নিয়ে এত বেশি আলোচনা শুরু হয় যে, পরিবার পর্যন্ত বিব্রত হয়ে পড়ে।”

“বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়,” বলেন দীঘি। “নিউজ, গসিপ আর নানা আলোচনায় আমরা একসময় অনেক বিরক্ত হয়ে যাই। এমনকি এক থেকে দেড় বছর আমরা ঠিকভাবে কথা বলিনি, দেখা-সাক্ষাৎও বন্ধ হয়ে যায়।”

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় সম্প্রতি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর থেকে তাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। একই সময়ে তিনি বিয়ে করেন, তবে পাত্রী ছিলেন না দীঘি— যা গুঞ্জনের ইতি টেনে দেয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন