বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

তারেক রহমানের বিড়ালময় মুহূর্ত ভাইরাল, নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফের একবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। রোববার (৭ সেপ্টেম্বর) ফেসবুকে প্রকাশিত একটি ছবি ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। ছবিতে দেখা যায়, একদিকে কম্পিউটারে কাজ করছেন তিনি, অন্যদিকে আদরে রাখছেন তার প্রিয় বিড়ালটিকে।

ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়, এবং বিএনপি নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে আবেগঘন প্রতিক্রিয়া।

ছবিটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন মানবিক মানুষও। জাতীয় রাজনীতির গভীর পর্যবেক্ষণের পাশাপাশি ব্যক্তিজীবনে প্রাণীদের প্রতি মমত্ববোধ তার সহানুভূতিশীল মানসিকতার পরিচয় বহন করে।”

ছবিটি শেয়ার করে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম ছবিটি শেয়ার করে লেখেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান।”
অন্যদিকে ছাত্রদল ইডেন কলেজ শাখার সাবেক সভাপতি সেলিনা সুলতানা নিশিতা ছবিটির ক্যাপশনে শুধু একটি শব্দ লেখেন: “ভাইয়া”, সঙ্গে যুক্ত করেন জাতীয় পতাকার ইমোজি।

ছবিটি আপলোড হওয়ার পর হাজারো লাইক, শেয়ার ও মন্তব্যে ভরে যায় ফেসবুক। অনেকেই মন্তব্য করেছেন, “এমন মুহূর্ত রাজনীতিকদের মানবিক দিক তুলে ধরে”।

রাজনীতির উত্তাল সময়ে এ ধরনের ব্যক্তিগত, কোমল মুহূর্তের প্রকাশ অনেক সময় রাজনৈতিক নেতাদের ইমেজে নতুন মাত্রা যোগ করে। তারেক রহমানের এ বিড়াল-মুহূর্তকে অনেকেই দেখছেন “রাজনীতির মাঝে মানবিকতার বার্তা” হিসেবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন