ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ (বুধবার) সকাল ৮টার দিকে ঘোষণা করা হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনভর ভোটগ্রহণ শেষে ঘোষিত এই ফলাফলে ১৩টি সদস্যপদের মধ্যে অধিকাংশেই জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
সবচেয়ে বেশি ভোট পেয়ে সদস্যপদে নির্বাচিত হয়েছেন সাবিকুন নাহার তামান্না, যিনি পেয়েছেন ১০ হাজার ৪৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সর্ব মিত্র পেয়েছেন ৮ হাজার ৯১৬ ভোট।
সদস্যপদে নির্বাচিতরা (ভোট অনুযায়ী তালিকা):
-
সাবিকুন নাহার তামান্না – ১০,৪৫৬
-
সর্ব মিত্র – ৮,৯১৬
-
ইমরান হোসাইন – ৬,২৪০
-
আফসানা – ৫,৭০০
-
রায়হান – ৫,৬০০
-
মিফতাউল মারুফ – ৫,৩৪০
-
তাজিনুর – ৫,২৪০
-
আনাস ইবনে মুনীর – ৫,১৪০
-
হেমা চাকমা – ৪,৯০০
-
রাইসুল ইসলাম – ৪,৫০০
-
শাহীনুর রহমান – ৪,৩৯০
-
রাফিয়া – ৪,২০৯
-
বেলাল হোসেন অপু – ৪,১২৭
ফলাফলে দেখা যাচ্ছে, ১৩টি সদস্যপদের মধ্যে বেশিরভাগ প্রার্থীই ছিলেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের। শুধু দুই-তিনজন প্রার্থী স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছেন বলে জানায় নির্বাচন সংশ্লিষ্ট একটি সূত্র।
নির্বাচনের এই ফলাফল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ফল, কেউবা এ ধরনের প্যানেলভিত্তিক জয়লাভ নিয়ে প্রশ্ন তুলেছেন।

