সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সেপ্টেম্বরের ৯ দিনেই এক বিলিয়ন ডলারের রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২২%

ডেস্ক রিপোর্ট।।

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৪২০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১০১ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৮ কোটি ৫০ লাখ ডলার। ২০২৪ সালের সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাস (জুলাই থেকে ৯ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৫৯১ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৯৪ কোটি ৭০ লাখ ডলার বেশি। এই সময়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯ দশমিক ১০ শতাংশ।

মাসভিত্তিক রেমিট্যান্সের চিত্র (২০২৪-২৫ অর্থবছর):
  1. জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার

  2. আগস্ট: ২২২.১৩ কোটি ডলার

  3. সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার

  4. মার্চ: সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার

২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন, সরকারের প্রণোদনা, প্রবাসী আয় প্রেরণের পথ সহজীকরণ, এবং বৈধ চ্যানেল ব্যবহারে উৎসাহ দেয়ার ফলে রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন