বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে জুবায়ের রহমান চৌধুরী

ডেস্ক রিপোর্ট।।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিদেশ সফরে থাকাকালীন এ দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিল ও কাতারে সরকারি সফরে অবস্থান করবেন। এ সময়ে অর্থাৎ ৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অথবা তিনি ফিরে এসে কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন