ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কেবল ক্রিকেটের মাঠেই নয়, ব্যক্তিগত জীবনেও বারবার উঠে আসছেন শিরোনামে। সম্প্রতি তার নতুন এক প্রেমের গুঞ্জন ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। নতুন করে আলোচনায় উঠে এসেছেন মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মা।
যদিও হার্দিক বা মাহিকা কেউই এ সম্পর্কের বিষয়ে মুখ খুলেননি, তবে নেটিজেনদের অনুসন্ধান থেমে নেই। সম্প্রতি মাহিকার একটি সেলফি ভিডিও ভাইরাল হয়, যেখানে পেছনে দেখা গেছে এক পুরুষ অবয়ব। অনেকে দাবি করছেন, ওই ব্যক্তি আর কেউ নন, হার্দিক পান্ডিয়া।
এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় দু’জনের নাম একসঙ্গে ঘুরতে শুরু করেছে। এর সঙ্গে যোগ হয়েছে আরও কিছু সূত্র—
দুজনেই একে অপরকে ফলো করছেন সোশ্যাল মিডিয়ায়
মাহিকার পোস্ট করা একটি ছবি গুজরাটের বডোদরা থেকে, যেখানে হার্দিকের বিলাসবহুল গাড়ি দেখা গেছে বলে দাবি অনেকের
মাহিকার হার্দিকের বাসায় যাতায়াত নিয়েও চর্চা চলছে
মাহিকা একজন মডেল ও অভিনেত্রী, যিনি মূলত মিউজিক ভিডিও, র্যাম্প শো এবং কিছু বলিউড প্রজেক্টে কাজ করে পরিচিতি পান।
তিনি অর্থনীতিতে পড়াশোনা করেছেন, এরপর মডেলিং ও অভিনয় জগতে পা রাখেন, ২০২৪ সালে বর্ষসেরা মডেল হিসেবে একটি পুরস্কারও অর্জন করেন, বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ২০১৯ সালের ‘পি এম নরেন্দ্র মোদী’ সিনেমার মাধ্যমে
ভক্তরা মাহিকার সঙ্গে হার্দিকের সাবেক স্ত্রী নাতাশা স্টানকোভিচ-এর বিস্ময়কর মিল খুঁজে পেয়েছেন।
দুজনেই মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, দুজনেই শরীরচর্চা ও ফিটনেসে আগ্রহী, দুজনের অভিনয় যাত্রাও বলিউডে হলেও সাফল্য তুলনামূলক সীমিত
হার্দিক ও নাতাশার বিয়ে হয় ২০২০ সালে, তাদের একটি সন্তান রয়েছে। যদিও ২০২৪ সালে দুজনের বিচ্ছেদ হয়। তবে, তারা ছেলেকে যৌথভাবে বড় করছেন বলে জানা গেছে।
এই মুহূর্তে হার্দিক বা মাহিকা কেউই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তাদের উপস্থিতি ও মিল খুঁজে পাওয়া সূত্রগুলো নিয়ে গুঞ্জন চলছেই।
ভক্তরা অপেক্ষা করছেন—এই সম্পর্ক নিয়ে দুই তারকার পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য কখন আসে।

