বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

শহীদ-আহতদের রক্তের ঋণ শোধে পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন চাই — চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট।।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের দায় শোধের জন্য পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি বলেন,

“জুলাইয়ে হাজারও মায়ের কোল খালি হয়েছে। আমাদের বাচ্চারা জীবন দিয়েছে। তাদের প্রত্যাশা ছিল দেশ থেকে স্বৈরতন্ত্র চিরতরে বিলুপ্ত হবে। সেই বিশ্বাস রক্ষার জন্যই পিআর পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য।”

উত্তরার আজমপুরে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা‑১৮ নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর আরও বলেন,

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে, যাতে সেই আন্দোলনের ইতিহাস ও ক্ষত প্রায়োগিকভাবে স্বীকৃতি পায়।গণহত্যাকারীদের সঙ্গে দৃষ্টান্তমূলক বিচার করা হবে যেন ভবিষ্যতে এমন বিপর্যয় আর হতে না পারে।নির্বাচন পদ্ধতির সংস্কার সাধ্য— বিশেষ করে পিআর পদ্ধতির বাস্তবায়ন যেন হয় স্পষ্ট ও সংবিধানগতভাবে বৈধভাবে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা‑১৮ আসনের প্রার্থী হিসেবে আলহাজ মোঃ আনোয়ার হোসেনকে দলের পক্ষ থেকে হাতপাখা তুলে দেওয়া হয়। চরমোনাই পীরসহ অন্যা নেতৃবৃন্দ প্রার্থীকে সমর্থনের আহ্বান জানান এবং সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার মেসেজ দেন।

গণসমাবেশে দলের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটরি মাওলানা আরিফুল ইসলাম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ্ ও অন্যান্য নেতারা স্বৈরাচার জাতীয়তায় সামাজিক, রাষ্ট্রীয় এবং আইনি সংস্কার দাবি করেন।

বক্তরা বলেন, এই ধরনের সমাবেশের মাধ্যমে তাদের দল জনগণের কাছে তাদের মূল দৃষ্টিভঙ্গা স্পষ্টভাবে উপস্থাপন করতে চায়— কখনোই কোন স্বাধীনতাবিরোধী স্বৈরতন্ত্র ফিরে আসতে দেওয়া হবে না।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন