বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদ রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফারুক

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল করা আবশ্যক — এমন দাবি তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত ‘প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিবাদদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এবং ২০২৫ সালের ফেব্রুয়ারির নির্বাচনও সেই কুশাস্তা থেকে বাদ যাবে না।

ফারুক আরও বলেন, ‘১৬ বছর ধরে মামলা, অত্যাচার ও অবিচার সহ্য করে বিএনপি গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছে। এখন পেছনে ফেরার সময় নেই। আমরা জনগণের ভোটাধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবো।’

তিনি আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের গুরুত্বও স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদ টিকে থাকবে না। তবে আমাদের ঐক্য নষ্ট করারও ষড়যন্ত্র হচ্ছে।’

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মৎস্যজীবী দল নেতা ইসমাইল হোসেন সিরাজীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন