বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বেলজিয়ামের রানি ম্যাথিল্ডের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট।।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং বেলজিয়ামের রানি ম্যাথিল্ড।

সাক্ষাৎকালে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), সামাজিক ব্যবসা প্রসার, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং যুবসমাজকে ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশ্বব্যাপী উন্নয়নের জন্য বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তারা SDG অর্জনে আরও ঘনিষ্ঠ আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দেন।

বেলজিয়ামের রানি ম্যাথিল্ড দীর্ঘদিন ধরে জাতিসংঘের SDG অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন, অন্যদিকে গর্ডন ব্রাউন বিশ্ব শিক্ষার প্রসারে সক্রিয় ভূমিকা পালন করছেন। এই প্রেক্ষাপটে, মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের মতবিনিময়কে আন্তর্জাতিক উন্নয়ন প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানান, এই আলোচনায় তারা ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনাও বিবেচনা করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন