বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সংবর্ধনায় অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বুধবার এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। এসময় তিনি বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করতে রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চস্তরের সফর ও যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে ড. ইউনূস শুভেচ্ছা বিনিময় করেন বিশ্বের একাধিক শীর্ষ নেতার সঙ্গে। উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

পরে তিনি আলাদাভাবে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সের্জিও গরের সঙ্গে। এসব বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতন্ত্র উন্নয়ন এবং বৈশ্বিক জলবায়ু উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।

ড. ইউনূসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, “বিশ্বনেতাদের সঙ্গে এমন যোগাযোগ বাংলাদেশের অবস্থানকে আন্তর্জাতিক কূটনীতিতে আরও সুদৃঢ় করতে পারে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন